সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে শিশু অপহরনের দুই দিনেও অপহৃত উদ্ধার হয়নি, ৩ লাখ টাকা মুক্তিপন দাবি, দুই যুবক আটক

কালিয়াকৈরে শিশু অপহরনের দুই দিনেও অপহৃত উদ্ধার হয়নি, ৩ লাখ টাকা মুক্তিপন দাবি, দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টান কালিয়াকৈর এলাকা থেকে পাঁচ বছরের শিশু সোহায়েবকে অপহরনের পর দুই দিনেও অপহৃত শিশু উদ্ধার হয়নি। বৃহস্পতিবার অপহৃতের বাবার কাছে ফোন করে ছেলের মুক্তিপন হিসেবে ফোনে ৩ লাখ টাকা দাবি করে অপহরনকারীরা। মুক্তিপনের টাকা না দিলে ছেলের লাশ পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছে তারা। ওই ঘটনায় কাজল মিয়া (১৭) ও শাকিল (১৯) নামে দুই যুবককে বৃহস্পতিবার রাতে আটক করেছে থানা পুলিশ। ওই ঘটনায় অপহৃত শিশুর বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

অপহৃত ওই শিশু সোহায়েব(৫) কালিয়াকৈর উপজেলার টান কালিয়াকৈর এলাকার বাসচালক রুবেল হোসেনের ছেলে।

অপহৃতের পরিবার সুত্রে জানা যায়, গত বুধবার রাত ৮ টার পর থেকে কালিয়াকৈরের টান কালিয়াকৈর এলাকার বাসচালক রুবেল হোসেনের পাঁচ বছরের শিশু সন্তান সোহায়েবকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের লোকজন অনেক খুজাখুজি করে না পেয়ে ওই দিন রাতেই কালিয়াকৈর থানায় একটি সাধারন ডায়েরি করেন। এদিকে বৃহস্পতিবার সকালে শিশুর বাবা রুবেলের মোবাইল ফোনে ফোন করে জানায়, তার সন্তান তাদের কাছেই আছে, ৫ লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেয়া হবে। এই বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে বিকেলে আবার ফোন করে শিশুর বাবাকে জানায়, ‘ তোদের কাছে ৫ লাখ টাকা চাইছিলাম কিন্তু দিলিনা। ঠিক আছে তিন লাখ টেহা দে, নইলে কাল তোর ছেলের লাশ পাঠিয়া দিমু।

অপহৃতের মা রোজিনা বেগম বলেন, যাদের পুলিশ আটক করেছে তারা সব সময় তাদের বাসার আাশেপাশে ঘুরাঘুরি করতো।

নিখোঁজ শিশু দাদা শাহজাহান বলেন, নাতিরে নিয়া টেনশনে আছি। আমরা গরীব মানুষ এতো টেহা কই পামু।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, শিশুটিকে উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত আছে। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার ধরে তাদের স্বজনরা শিশুটিকে লুকিয়ে রেখেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!