সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈর ২৯ দফা দাবিতে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ 

কালিয়াকৈর ২৯ দফা দাবিতে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ 

 

নিজস্ব প্রতিবেদক:

২৯ দফা দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় মঙ্গলবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তিনটি কারখানার শ্রমিকরা। এসময় মহাসড়কের দুই পাশে প্রায় দেড় ঘন্টা যানচলাচল বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে বেলা ১১ টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

শ্রমিকরা ও পুলিশ সূত্রে জানা যায় সরকারের নতুন ঘোষিত হাজিরা বোনাস, নাইট বিল ও টিফিন বিল সহ ২৯ দফা দাবিতে শ্রমিকরা মঙ্গলবার সকালে সাড়ে নয়টার দিকে পূর্বাণী গ্রূপ,লগোজ ফ্যাশান,ও এটিএস গার্মেন্টস এর শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে পরে বেলা ১১ টার দিকে শিল্প পুলিশ,থানা পুলিশ এর হস্তক্ষেপে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক বলেন নাইট বিল, হাজিরা বোনাস, টিফিন বিল, সরকার নতুন করে বিদ্ধি করে ঘোষণা দিয়েছে সব কারখানা মেনে নিলেও আমাদের কারখানা মানে নি তাই আমরা আন্দোলন করছি।

 

কালিয়াকৈর থানার ওসি অপারেশন মোঃ জুবায়ের বলেন শ্রমিকদের দাবি গুলো নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলছি বিষয়টা তারা দ্রুত সমাধান করবে শ্রমিকদের এই আশ্বাস দিলে শ্রমিকটা মহাসড়ক থেকে সরে যায়। যান চলাচল স্বাভাবিক রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!