সর্বশেষ :
Home / সারাদেশ / মেহেরপুরের বারাদীতে সড়ক দুর্ঘটনায় আহত-২
মেহেরপুরের বারাদীতে সড়ক দুর্ঘটনায় আহত-২

মেহেরপুরের বারাদীতে সড়ক দুর্ঘটনায় আহত-২

 

 

জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর প্রতিনিধি 

মেহেরপুর সদর উপজেলার বারাদীতে মোটরসাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছে। হতা হতের ঘটনা ঘটেছে আজ বৃহষ্পতিবার আহতদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহতদের মধ্যে একজন নাহিদ, অপর জনের পরিচয় পাওয়া যায়নি। নাহিদ(২২) বারাদী হাসনাবাদ কলনীর গ্রামের ফরহাদ হোসেনের ছেলে জানাযায় গেছে আহতদ্বয় মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বারাদী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলগামনের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

 

এসময় মোটরসাইকেল চালক নাহিদ ও তার সহযোগী মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুজনই অচেতন অবস্থায় ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!