হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
নীলফামারী প্রতিনিধি
“”কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে নীলফামারীর জলঢাকা জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্দ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে
আলোচনা সভা মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার, বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা রেজোওয়ানুল কবির চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আক্তার, অনির্বাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, শিক্ষক ফয়েজ প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal