সর্বশেষ :
Home / সারাদেশ / সালথায় কৃষি উৎপাদন আরো বাড়াতে হ‌বে- উপপরিচালক
সালথায় কৃষি উৎপাদন আরো বাড়াতে হ‌বে- উপপরিচালক

সালথায় কৃষি উৎপাদন আরো বাড়াতে হ‌বে- উপপরিচালক

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতিনি‌ধি: ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জিয়াউল হক গতকাল বুধবার ২১ সে‌প্টেম্বর সালথা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করেন।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি ব‌লেন, সালথায় কৃষি উৎপাদন আরো বাড়াতে হ‌বে। চলতি আমন ধান উৎপাদন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং কৃষকেরা যাতে সময়মত, সঠিক মূল্যে সার পেতে পারেন সে বিষয়ে বিশেষ জোর দি‌তে হ‌বে।

কৃ‌ষি উদ্যোক্তা ও বীজ উৎপাদনকারী কৃষক তৈরি, কৃষকদেরকে কৃষি বিষয়ক পরামর্শ প্রদান, কৃষি প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন, আসছে রবি মৌসুমে মসলা এবং তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি ইত্যাদি বিভিন্ন বিষয় তু‌লে ধ‌রেন

সালথায় কৃষি উৎপাদন আরো বাড়াতে হ‌বে- উপপরিচালক

 

এছাড়া উপ‌জেলার গট্টি ইউনিয়নে অবস্থিত ঝুনাখালি আইপিএম ক্লাব ও কৃষি পাঠাগারের সদস্যদের সাথে মতবিনিময় করেন।

 

পরবর্তীতে বিসিআইসি সার ডিলার গুদাম ও বিক্রয়কেন্দ্র পরিদর্শনপূর্বক সারের মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এছাড়া কাউলিকান্দা “ভিটামিন সি গ্রাম” এর কৃষক – কৃষাণীদের সাথেও আলোচনা করেন।

 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাসের সভাপতিত্বে মত‌বি‌নিময় সভায় আরও বক্তব্য দেন করেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ রাকিবুল ইসলাম ও অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মো: বিন ইয়ামিন।

মতবিনিময় সভায় উপস্থাপনায় ছি‌লেন সালথা উপ‌জেলা উপ-সহকারী কৃ‌ষি কর্মকর্তা মো. আজাদ জোদ্দার।

 

অনুষ্ঠা‌নের শুরু‌তে ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জিয়াউল হকসহ অ‌তি‌থি‌দের প্রথমে সালথা উপ‌জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা- কর্মচারির পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!