সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে ইকো গার্ডিয়ানের বৃক্ষ রোপন

কালিয়াকৈরে ইকো গার্ডিয়ানের বৃক্ষ রোপন

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক র্পাক এলাকায় বুধবার বিকালে ইকো গার্র্ডিয়ান ফাউন্ডেশনের
উদ্যোগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে হাইটেক পার্কের সামনে সরকারি পতিত জায়গায় বৃক্ষ রোপন
র্কমসূচী করেছে ছাত্র সমাজ ও এলাকাবাসী ।

ইকো গার্ডিয়ান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাদউল্লা রাফির সভাপতিত্বে এসময় বৃক্ষ রোপন
র্কমসূচীতে উপস্তিত  ছিলেন উপজেলা র্নিবাহী র্কমর্কতা কাউছার আহামেদ, বিশিষ্ট সমাজ সেবক
আসাদুল্লাহ বাবু প্রমূখ ।এসময় আরো উপস্থিত ছিলেন সাধারন ছাত্র জনতা ও এলাকাবাসীরা ।

ইকো গার্ডিয়ান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাদউল্লাহ রাফি বলেন আমরা সবুজ বিপ্লবের উদ্যোগ
নিয়েছি ।বাংলাদেশে অনেক স্থানে বনায়ন কমে গেছে মানুষ যে হারে গাছপালা নিধন করছে ।এতে করে
ভবিষ্যতে আমাদের অক্সিজেনের প্রভাব পরবে ।তাছাড়া মানুষের বেচে থাকতে হলে প্রচুর গাছপালা
প্রয়োজন ।আমরা ১৮ কোটি মানুষ যদি প্রতিজনে একটি করে গাছ রোপন করি তাহলে এ দেশ আমাদের
সবুজ বনায়নে পরিনত হবে ।এসময় ফলজ ও বনজ ,ঔষধী সহ প্রায় ২০০ শতাধিত বৃক্ষ রোপন করা হয় ।

উপজেলা নিবার্হী র্কমর্কতা কাউছার আহামেদ বলেন ইকো গার্ডিয়ান ফাউন্ডেশনের উদ্যোক্তা
সাদউল্লাহ রাফিকে ধন্যবাদ জানাই এমন মহতি উদ্যোগ নেয়ার জন্য । তাছাড়া মানুষের বেচে থাকতে হলে
অক্সিজেন প্রয়োজন ।সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে প্রত্যেক মানুষের বৃক্ষ রোপন করা প্রয়োজন ।এমন
উদ্যোগে ইকো গার্ডিয়ান ফাউন্ডেশনের পাশে সাথে উপজেলা প্রশাসন সব সময় রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!