নিজস্ব প্রতিবেদক:
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করন,জাতীয় করনের র্পূব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদেও সামনে উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে শিক্ষা উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয় ।মানববন্ধনের সভাপতিত্ব করেন জাথালিয়া মজিদচালা উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান ।মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আতাউর রহমান,মালেক চৌধুরী মেমোরিয়াল গার্লস স্কুলের প্রধান শিক্ষক তাজউদ্দিন খান,বরাব উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক নুরুল ইসলাম,আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর রহমান,জসিম উদ্দিন,ফজলুল হক প্রমূখ ।পরে মানববন্ধন শেষে উপজেলা র্নিবাহী র্কমর্কতা মারফত শিক্ষা উপদেষ্ঠা বরাবর স্বারক লিপি প্রধান করা হয় ।এসময় মানববন্ধনে বক্তারা বলেন
একটি উন্নত আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সুষম সুস্বাস্থ্য পরিচ্ছন্ন মানবিক সমাজ গড়ে তোলার জন্য চাই সার্বজনীন শিক্ষার গভীর ও ব্যাপক আয়োজন। প্রাথমিক শিক্ষা হলো মৌলিক শিক্ষা। এই শিক্ষা সবাইকে গ্রহণ করতে হবে। কিন্তু প্রাথমিক শিক্ষা মানব সম্পদ সৃষ্টি করে না। অন্যদিকে উচ্চ শিক্ষা পেশাদারী শিক্ষা প্রদান করে এবং উচ্চতর জীবিকার সম্ভাবনাময় পেশাদাররা দেশের বাইরে চলে যায়। শুধুমাত্র মাধ্যমিক শিক্ষা অর্জনের মাধ্যমে যথার্থ জনসম্পদ সৃষ্টি হয়। কিন্তু‘ অত্যন্ত দুঃখের বিষয় পতিত ফ্যাসিষ্ট সরকার পরিকল্পিতভাবে মাধ্যমিক শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। জুলাই- আগষ্ট ২০২৪ এর বিপ্লবের মধ্যদিয়ে ছাত্র-জনতার বৈষম্য বিরোধী দেশ গড়ার যে স্বপ্ন আমাদের দেখিয়েছে তাতে আমরাও নতুন করে স্বপ্ন দেখছি আপনার গতিশীল নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা আবার জেগে উঠবে। এ স্বপ্নযাত্রায় আমরাও আপনার সহযাত্রী হতে প্রস্তুত। বক্তারা আরো বলেন মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানের ৯৭% বেসরকারি শিক্ষা প্রতিষ্টান এই প্রতিষ্ঠান গুলো জাতীয় করন জরুরী ।এ ছাড়াও শিক্ষার মাঠ প্রশাসনে কাজ করা ১০-২২ বছরের দক্ষ,অভিজ্ঞ ও প্রশিক্ষিত এসইএস আই এফ এর জনবল রাজস্ব খাতে স্থানান্তরের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার আবেদন জানা
ন ।
projonmo21.com Popular bangla online newsportal