নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক আমবাগান এলাকায় সোমবার রাতে ভয়াবহ আগুনে পুড়ল দুটি কলোনীর ৫০টি কক্ষ। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, সন্ধ্যার সাতটার দিকে সুলতান আহম্মেদ এর টিনশেড কলোনীর একটি কক্ষে প্রথমে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পাশের রতন মিয়ার কলোনিতে ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী আগুন নেভাতে ব্যর্থ হয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রনের জন্য কাজ করেন। এসময় সুলতান আহাম্মেদ ও রতন মিয়ার দুইটি কলোনির ৫০টি টিন শেড কক্ষ পুড়ে যায়। এসব কক্ষে বেশিরভাগ স্বল্প আয়ের পোশাক তৈরির কারখানার শ্রমিকরা জানাতো।
আগুনে ক্ষতিগ্রস্ত’ পরিবারের সদস্যরা জানান,অগ্নিকান্ডে ঘরে থাকা ইলেক্ট্রনিক্স সামগ্রী, নগদ টাকা, আসবাবপত্র, জামাকাপড়সহ মুল্যবার জিনিসপত্র পুড়ে যায়। আগুন লাগার সময় অধিকাংশ কক্ষে বসবাসকারী শ্রমিকরা কর্মস্থলে থাকায় তাদের কক্ষে থাকা প্রয়োজনীয় মালামাল সরাতে পারেনি। আগুনের খবর পেয়ে অধিকাংশ কক্ষের ভাড়াটিয়ারা ঘটনাস্থলে আসলেও চেয়ে দেখা ছাড়া কোন উপায় ছিল না বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে চারটি ইউনিট নিয়ে কাজ শুরু করি। এখানে অর্ধশতাধিক কক্ষ পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
projonmo21.com Popular bangla online newsportal