নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে সাব্বির রহমান হত্যাকান্ডের সাথে জড়িত রাকিব ও সাকিব দুই সয়োদর কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার সফিপুর বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মর্ডান হাসপাতালের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী
মানববন্ধন সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাত ৮ টার দিকে উপজেলার সফিপুর বালুর মাঠ এলাকায় ইউনিক টাওয়ারের নবম তলার ছাদে সাব্বিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যাকান্ডের ঘটনা ঘটায়।
অভিযুক্ত দুই সহোদর হলেন উপজেলার সফিপুর এলাকার ইউনিক টাওয়ার ভবনের নয় তলার বাসিন্দা আব্দুর রহিমের ছেলে রাকিব রায়হান (২১)ও সাকিব রহমান(২১)।এ ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন।
এ ঘটনায় ওই রাতেই নিহতের বড় ভাই মহিউদ্দিন আহমেদ আবির দুইজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হলেও এখনো কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার দুই সপ্তাহ পার হয়ে গেলেও আসামি গ্রেফতার না হওয়ায় হতাশ প্রকাশ করেছেন। এলাকাবাসী ও নিহতের স্বজনরা। এদিকে
আসামীদের দ্রুত আসামিদের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সাব্বির রহমানের মা সুফিয়া খাতুন, বড় ভাই আবির হোসেন, শিক্ষক জাকির হোসেন ও গণঅধিকার পরিষদ গাজীপুর জেলা শাখার আহ্বায়ক পাঠান আজাহার প্রমূখ। এসময় মানববন্ধনে বক্তারা বলেন সাব্বির হত্যাকান্ডের দুই সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে অভিযুক্ত রাকিব ও সাকিবের পরিবার মামলা নিষ্পত্তির জন্য নিহত সাব্বির পরিবারকে বলছেন। বক্তারা আরো বলেন অভিযুক্ত দুই সহোদর ভাইয়ের এক চাচা রয়েছেন পুলিশে কর্মরত।তিনি নাকি মামলাটি ভিন্নক্ষাতে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন বক্তারা।
projonmo21.com Popular bangla online newsportal