সর্বশেষ :
Home / লিড নিউজ / কালিয়াকৈরে নিখোঁজ শিশুর লাশ সাভারের নদী থেকে উদ্ধার

কালিয়াকৈরে নিখোঁজ শিশুর লাশ সাভারের নদী থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর গ্রাম থেকে নিখোঁজের
চারদিন পর রোববার বিকেলে নৌ পুলিশ আমিন বাজার এলাকা থেকে শিশু মরিয়ম
আক্তার (৫) লাশ উদ্ধার করেছেন। এসময় নিহত শিশুর বাবা মোশারফ হোসেন ঢাকার
শহীদ সরওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে মেয়ের লাশ সনাক্ত করেন।
সেখানে ময়না তদন্তের পর সন্ধ্যায় নিহত শিশুর লাশ গ্রামের বাড়ী কালিয়াকৈরে
ছোট লতিফপুর গ্রামের বাড়ীতে নিয়ে আসেন।
নিহতের বাবা মোশারফ হোসেন জানান,গত ১৮ সেপ্টেম্বর বিকেলে বাসার পাশে
খেলতে বের হয়। পরে শিশু মরিয়াম আক্তারকে আর খুঁজে পাওয়া যায়নি। গ্রামবাসীর
ধারণা ছিল মরিয়াম নদীতে ডুবে গেছে। তাই পরের দিন ১৯ সেপ্টেম্বও টঙ্গী থেকে
এক দল ডুবুরি দলকে খবর দিলে দিনভর খাটানদীতে খোঁজাখুঁজি করার পরও তাকে
পাওয়া যায়নি। এঘটনায় কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুর
বাবা মোশারফ হোসেন।
রোববার বিকেলে দিকে সাভারের আমিন বাজার নৌ পুলিশ ফাঁড়ী থেকে ফোনে
জানানো হয় এক শিশুর লাশ নদী থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
আমিন বাজার পুলিশ ফাঁড়ীর এসআই রাকিব উদ্দিন ভুঞা বলেন, সাভার নামা বাজার
এলাকার সাভার ব্রীজের পশ্চিমপাশে ঘাটাখালি নদীর পানিতে ভাসমান অবস্থায় দেখে
স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাম উদ্ধার করে
মর্গে প্রেরণ করেন। নিহত শিশুর লাশ তার বাবা মোশারফ হোসেন বুঝে নিয়েছেন।
এ বিষয়ে শিশুর বাবার কোন অভিযোগ নাই বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!