সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির সহ ১২ দফা দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে পোশাক
শ্রমিকরা। রোববার
সকালে উপজেলা মৌচাক নিশ্চিন্তপুর এলাকায় কোকাকোলা ফুড কারখানায় এঘটনা ঘটেছে।এসময়
ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা ।এতে প্রায় আধা ঘন্টা মহাসড়কে
যানচলাচল বন্ধ থাকে ।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কোকাকোলা ফুড কারখানায় প্রায় আট হাজার শ্রমিক রয়েছে।
বিগত দিনে সরকার সারা বাংলাদেশের সকল শিল্পকারখানার শ্রমিকদের
বেতন বৃদ্ধি করা হলেও ওই কারখানার শ্রমিকদের এখনো কোনো বেতন বৃদ্ধি করা হয়নি। বেতন বৃদ্ধি নিয়ে
কারখানার কর্তৃপক্ষদের সাথে বারবার শ্রমিকদের বৈঠক হলেও বেতন বৃদ্ধির বিষয়ে কোনো সুরাহা না করায়
আজ সকালে শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার প্রধান
ফটকের সামনে বিক্ষোভ করে। বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে
কয়েকটি যানবাহন ভাংচুর করে। এ সময় মহাসড়কে প্রায় এক ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। এতে
ভোগান্তিতে পড়ে যাত্রী ও পথচারীরা। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ সদস্যরা
ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঁঝিয়ে শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। পরে মহাসড়কের যানচলাচল
স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশ ২ কালিয়াকৈর জোনের ওসি নিতাই চন্দ্র সরকার বলেন সকালে বেতন বৃদ্ধি সহ ১২
দফা দাবিতে শ্রমিকরা আন্দোলন করে পরে পুলিশ সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে
।কতৃপক্ষের সাথে এ বিষয়ে আলোচনা চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!