নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক নিশ্চিন্ত পুর এলাকায় শনিবার সকালে বেতন বৃদ্ধি সহ ১০ দফা দাবিতে এইচ এন সু লিমিটেড কারখানায় র্কম বিরতি রেখে বিক্ষোভ করেছে র্কমরত শ্রমিকরা ।এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে কারখানার মূল অবস্থান নেয় শ্রমিকরা ।পরে শিল্প পুলিশ ও থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ।
কারখানার শ্রমিকরা ও পুলিশ সূত্র জানায় শনিবার সকালে সাড়ে নয়টার দিকে হটাৎ ওই কারখানার শ্রমিকরা র্কম বিরতি রেখে কারখানার মূল ফটকে জমায়েত হয়ে বেতন বৃদ্ধি সহ ১০ দফা দাবি আদায়ে বিক্ষোভ করতে থাকে পরে খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশের হস্তক্ষেপে কারখানা কতৃপক্ষের সাথে কথা বলে আগামী ২৮ সেপ্টেম্বর এর মধ্যে শ্রমিকদের সকল দাবি দাওয়া মেনে নেয়া হবে এই মর্মে অঙ্গিকার করলে ।দুপুর ১২ টার দিকে শ্রমিকরা বিক্ষোভ র্কমসূচি স্থগিত করে র্কমক্ষেত্রে যোগ দান করেন ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান সারা দেশের কারখানা গুলোর বেতন বৃদ্ধি করলেও আমাদের এই জুতা তৈরি কারখানায় শ্রমিকদেও বেতন অনেক কম র্বতমান বাজারে নিত্য প্রয়োজনীয় পন্যেও যে দাম তাতে এ বেতনে চলতে আমদের কষ্ট হয় ।এছাড়াও ওভার টাইম ,হাজিরা বোনাস সহ বেতন ৫ তারিখের মধ্যে পরিশোধ সহ ১০ দফা দাবি জানিয়েছি ।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মো: জুবায়ের জানান সকালে এইচ এন সু কারখানার শ্রমিকরা ১০ দফা দাবিতে বিক্ষোভ করে ।পরে খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌছে কারখানা কতৃপক্ষের সাথে কথা বলে ২৮ সেপ্টেম্বর এর মধ্যে শ্রমিকদের সকল দাবি মেনে নেয়া হবে বলে কারখানার কতৃপক্ষরা জানিয়েছেন ।পরে তারা কর্মস্থলেযোগ দেয় ।
projonmo21.com Popular bangla online newsportal