সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে স্কুল এন্ড কলেজের চলমান সংকট নিরসনের প্রাক্তন শিক্ষার্থীদের সমাবেশ

কালীগঞ্জে স্কুল এন্ড কলেজের চলমান সংকট নিরসনের প্রাক্তন শিক্ষার্থীদের সমাবেশ

 

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিম

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আজমতপুর স্কুল এন্ড কলেজের চলমান সংকট নিরসনের মাধ্যমে প্রতিষ্ঠানের হারানো জৌলুশ ফিরিয়ে আনতে প্রাক্তন শিক্ষার্থীদের এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শনিবার সন্ধ্যায় আজমতপুর স্কুল এন্ড কলেজ মাঠে প্রীতিসভা অনুষ্ঠিত হয়।

অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইমাম উদ্দিন খাঁনের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র মাহমুদুল হাসান ও রিপন খানের সঞ্চলনায় বক্তব্য রাখেন-অবসর প্রধান শিক্ষক ইমাম উদ্দিন খানঁ, এভারকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আতিকুর রহমান খান বুলু, বাংলাদেশ কমার্স ব্যাংকের ম্যানেজার খান মোহাম্মদ জাহাঙ্গীর বাবুল, মধুমতি ব্যাংক মতিঝিল শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার ওমর ফারুক খান, আটি পাঁচদোনা স্কুলের প্রধান শিক্ষক কফিল উদ্দিন খান, ইউপি সদস্য ফারুক খান, প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক খোরশেদ আলম খান, আফজাল হোসেন, মাদানী খান, বিল্লাল সরকার, সাংবাদিক তৈয়বুর রহমান, সুজন দর্জি, নজরুল ইসলাম বেপারী, শিক্ষার্থী জেরিন খান প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন- ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় আজমতপুর স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠার পর থেকেই ড. মোঃ এনায়েত হোসেন অত্র কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এর পর থেকেই শুরু হয় তার নানা অনিয়ম ও দুর্নীতির পথ চলা। ধীরে ধীরে শিক্ষার্থী শূন্য হতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অতীতের  সুনাম ও জৌলুশ হারিয়ে ধ্বংসের পথে শিক্ষা প্রতিষ্ঠানটি। নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের তোপের মুখে ২৯ আগষ্ট পদত্যাগ করতে বাধ্য হন অধ্যক্ষ ড. মোঃ এনায়েত হোসেন। এদিকে পদত্যাগ পত্রে স্বাক্ষর করলেও তার স্ত্রীকে বাদী করে কালীগঞ্জ থানায় অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীদের অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন। তার অপকর্মের তীব্র নিন্দা জানিয়ে গ্রাম বাসী ও অত্র বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এক প্রতিবাদ সভা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;