নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া মজিদচালা এলাকার কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কে
শনিবার বেলা ১১ টার দিকে মাওনা থেকে ছেড়ে আসা ট্রাকের ধাক্কায় রবিন মিয়া(১৯) নামের
মোটরসাইকেল চালক নিহত হয়েছেন ।
নিহত চালক হলেন উপজেলার জাথালিয়া মজিদচালা গ্রামের দুলাল আহমেদের ছেলে ।সে মজিদ চালা নিজ
অটোমেকানিকের ব্যবসা রয়েছে ।এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে(ঢাকা মেট্রো-ট ১৫-৯৬৫২০) আটক
করেছে এলাকাবাসী ।তবে চালক পলাতক রয়েছেন ।
নিহতের পরিবার ও এলাকাবাসীরা জানান শনিবার সকালে নিজ বাড়ি থেকে মটরসাইকের যোগে রবিন
নিজ ব্যবসা প্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন এসময় মজিদ চালা বাজারের আগে মাওনা থেকে ছেড়ে
আসা একটি ট্রাকের মাথে মুখোমুখি সংর্ঘষ ঘটলে রবিন গুরতর আহত হন ।পরে স্থানীয়রা রবিনকে আহত
অবস্থায় উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসাপাতালে নিলে সেখানকার
র্কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোসনা করেন ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৬নং ওয়ার্ডের মেম্বার মো: শফিকুল ইসলাম তিনি আরো বলেন ঘাতক
ট্রাকটিকে আটক করা হয়েছে নিহত রবিনের লাশ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে
projonmo21.com Popular bangla online newsportal