সর্বশেষ :
Home / সারাদেশ / দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ পালিত

দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ পালিত

 

 

আব্দুল আল মামুন,মানিকগঞ্জ প্রতিনিধি:

 

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্তি উপলক্ষে শহীদের স্মরণে এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মানিকগঞ্জের দৌলতপুরে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার বিকেলে দৌলতপুর বাজার থেকে শহীদি লং মার্চ’ শুরু করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে লং মার্চ শেষ হয়।

 

উক্ত শহীদি লং মার্চ’ কর্মসূচিতে ছাত্র সমাজের ব্যানারে উপজেলা শহীদ মিনারে সন্ধ্যার পর মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এ-সময় উপস্থিত ছিলেন-দৌলতপুর বৈষম্য বিরোধী ছাত্রদের প্রধান মো. শান্ত মির্জা,এসএম জুবায়ের হোসেন,হাবিবুর রহমান,মোঃ আব্দুল রাজ্জাক,শাকিল হোসেন, মোহাম্মদ রকিবুল হাসান অন্তর,গোলাম রিয়াদ,মোহাম্মদ নোমান হোসেন ও ইমন প্রমুখ।

 

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র মো. শান্ত মির্জা বলেন, আজ ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি হলো। সকল শহীদদের স্মৃতি ধারণ করে, আহত ভাই-বোন যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, যে ভাই-বোনেরা হাত-পা-চোখ হারিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়। আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে, বাংলাদেশের উত্তর উত্তর সাফল্য কামনা করেন স্থানীয় ছাত্র সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!