নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাথালিয়া এলাকার মাওনা আঞ্চলিক সড়কের পাশে সরকারী বন বিভাগের
কাচিঘাটা রেঞ্জের জাথালিয়া বিট র্কমর্কতার কার্যালয়ে বুধবার দুপুরে হামলা চালিয়েছে ভূমিদস্যুরা
।এ হামলায় রেঞ্জ র্কমর্কতা ,বিট র্কমর্কতা সহ পাচঁজন আহত হয়েছে ।পরে আহতদের উদ্ধার করে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
আহতরা হলেন জাথালিয়া বন বিট র্কমর্কতা মাসুম উদ্দিন,কাচিঘাটা রেঞ্জ র্কমর্কতা আমিনুল
ইসলাম,বন প্রহরী মোজাম্মেল হোসেন,এনামুল হক সহ পাঁচজন ।
বন বিভাগ জানায় সরকার পতনের পর কাচিঘাটা রেঞ্জের বিভিন্ন এলাকায় সরকারী বনের জমি দখল করে
অবৈধ স্থাপনা র্নিমান করছে ভূমিদস্যুরা ।এসব অবৈধ স্থাপনা নির্মানে বাধা দেয়া ও মামলার প্রস্তুতি
নেয় বন বিভাগের সংশ্লিষ্ট র্কমর্কতারা ।এর জেরেই বুধবার জাতালিয়া এলাকায় একটি অবৈধ স্থাপনা
উচ্ছেদ শেষে অফিসে র্কমর্কতারা বিট অফিসে পৌছানো মাত্রই সেখানে হামলা চালায় ৩০/৪০ জনের
ভূমিদস্যুদের দল ।এসময় ভূমিদস্যুদের এলোপাতারি মারধরে দুই বিট র্কমর্কতা ও তিনজন প্রহরী আহত
হয় ।পরে খবর পেয়ে অন্যান্য বিটের র্কমর্কতা র্কমচারীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
করেন ।
চন্দ্রা বিট র্কমর্কতা আব্দুল মান্নান জানান আমরা খবর পেয়েছি পার্শ্ববর্তী বিটে হামলা হয়েছে
।পরে সেখানে আমরা লোকজন সহ গিয়ে তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি ।মূলত একটি
স্থাপনা উচ্ছেদ শেষে অফিসে ফিরলে ভূমিদস্যুরা হামলা করে ।বিষয়টি বন বিভাগের উর্ধ্বতন
কর্মর্কতাদের জানানো হয়েছে ।
projonmo21.com Popular bangla online newsportal