সর্বশেষ :
;
Home / সারাদেশ / জলঢাকায় আরসিসি ঢালাই সড়কের বেহাল অবস্থা ও ভাঙ্গনের সৃষ্টি 

জলঢাকায় আরসিসি ঢালাই সড়কের বেহাল অবস্থা ও ভাঙ্গনের সৃষ্টি 

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী প্রতিনিধি

 

নীলফামারীর জলঢাকায় একটি শহরের একটি সড়কের আরসিসি ঢালাই করার ১৫ মাস পরে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে ।

পৌর শহরের জিরো পয়েন্ট মোর চাউল পট্টির সামনে প্রধান সড়কের এই অবস্থা। গুরুত্বপূর্ণ এই সড়কে এভাবে কাজ করায় ক্ষোভ প্রকাশ করেন পথচারীও এলাকাবাসী এবং এ সড়কের কাজে অনিয়ম হয়েছে বলে তারা জানান।

সরেজমিনে গিয়ে দেখা ও জানাযায়,

এলজিডির অধীন জিও বি প্রকল্পের আওতায় পৌর শহরের কলেজ হতে ট্রাফিক মোড় পর্যন্ত সড়কের এন আর কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়। প্রতিষ্ঠানটি কাজ শেষ করার দেড় বছরের মাথায় রাস্তার বিভিন্ন স্থানে ফাটলের সৃষ্টি হওয়ায় বৃষ্টির সময় পানি জমে গেলে গাড়ি চলাচলের সময় মানুষের কাপড় নষ্ট হচ্ছে ভাঙ্গনের স্থান থেকে ছিটকে আসা পানিতে। এতে মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় এক চাল ব্যবসায়ী জানান এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, এই সড়ক দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। এদিকে ঠিকাদার কাজ শেষ করার দেড় বছর পর আরসিসি ঢালাই দেয়া সড়কের মাঝে ভেঙে যাওয়ায় বেহাল অবস্থার সৃষ্টি হয়। ভাঙ্গার স্থানে পানি থাকলে একটি গাড়ী গেলে সেই পানি মানুষের শরীরে পরে কাপড় নষ্ট হচ্ছে। তাই সড়কটি জরুরী ভিত্তিতে সংস্কার ও মেরামত করার দাবী জানান।

মুদির দোকান ব্যাবসায়ী বলেন আরসিসি ঢালাইয়ার পর পনেরো মাসেই সড়কের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। এছাড়া সড়কের কাজটি নিম্নমানের হয়েছে এবং সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক।এর উপর দিয়ে ডোমার, ডিমলা, দেবীগঞ্জ, চিলাহাটির মানুষ রংপুর নীলফামারী যাতায়াত করে। তাই সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দাবী জানান সড়কটির মেরামত ও সংস্কার করার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান

বিষয়টি শুনেছি। আমি বিষয় টি দেখছি।

পরে উপজেলা প্রকৌশলীলের সঙ্গে কথা বললে তিনি বললেন যে ঢালাই দেওয়া হয়েছে তাতে সব গাড়ির লোড নিতে পারবে। তবে বিষয় টি উদ্বর্তন কর্মকর্তাদের জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;