নিজস্ব প্রতিবেদক:
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। রোববার সকালে ঢাকা জাতীয় সংসদ ভবনের পাশে জিয়াউর রহমানের সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জেলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান,গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আলহাজ্ব জয়নুল আবেদীন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
projonmo21.com Popular bangla online newsportal