আব্দুল আল মামুন,বিশেষ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে জিয়নপুর ইউনিয়ন পরিষদ মাঠে ঐক্য ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগস্ট শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে জিয়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জান মানিক, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক জামিল উদ্দিন মনির,দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন,জেলা কৃষক দলের আহ্বায়ক মাসুদুর রহমান,দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আবদুস সালাম,যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আলামিন ও সাধারণ সম্পাদক রাজীব হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে নেতাকর্মীরা কিভাবে নির্যাতনের শিকার হয়েছেন সে সম্পর্কে উপস্থিত নেতাকর্মীদের কাছে তুলে ধরেন। সভায় আরোও বলেন যারা এতদিন আওয়ামী সুবিধা বাদী ছিলেন তারা আবার আমাদের দলে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে । এদের দেখে সাবধানে থাকবেন কোনভাবেই যেন দলের ক্ষতি না করতে পারে । বক্তারা আরোও বলেন -সামনে আমাদের অনেক কাজ দলকে সুসংগঠিত করতে হবে। দলকে ক্ষমতায় আসতে আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। আমাদের দ্বারা কেউ যেন কোন কষ্ট না পায় সে থেকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।
projonmo21.com Popular bangla online newsportal