সর্বশেষ :
;
Home / সারাদেশ / জলঢাকায় বিএনপি , জামায়াতের নাম ভাংগিয়ে প্রেস ক্লাব কমিটি

জলঢাকায় বিএনপি , জামায়াতের নাম ভাংগিয়ে প্রেস ক্লাব কমিটি

 

জলঢাকা, নীলফামারী প্রতিনিধি

 

বিএনপি, জামায়াতের নাম ভাংগিয়ে নীলফামারীর জলঢাকা প্রেস ক্লাবের কমিটি গঠন।

প্রেস ক্লাব জলঢাকা সূত্রে জানা যায় ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুতখানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি, জামায়াতের নাম ভাংগিয়ে

গত ২৭ আগষ্ট”২৪ প্রেস ক্লাব, জলঢাকার কয়েকজন সদস্য ও কিছু সাংবাদিক নামধারী ব্যাক্তিদের নিয়ে প্রেস ক্লাবে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গোপনে বৈঠকের মাধ্যমে প্রেস ক্লাবের একটি নির্বাচত কার্যনির্বাহী কমিটি কে বাদ দিয়ে

স্বৈরাচারী কায়দায় ২৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির গঠন করেন।

এদিকে গঠিত এই কমিটি প্রকাশ হলে জলঢাকার সকল সাংবাদিক দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। আর শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা। জলঢাকায় কর্মরত প্রেস ক্লাবের সদস্য এক সাংবাদিক জানান জলঢাকা প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী গত ২৩ জুলাই

গনতান্ত্রিক উপায়ে ব্যলট পেপারের মাধ্যমে নির্বাচনের মধ্যদিয়ে কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কিন্তু কিছু সদস্য নির্বাচিত এই কার্যনির্বাহী কমিটিকে না মেনে বিএনপি , জামায়াতের নাম ভাংগিয়ে কযেক জন সদস্য ও কিছু সাংবাদিক মিলে প্রেস ক্লাব জলঢাকার আহবায়ক কমিটি গঠন করেছে।

এই কমিটি গঠন নিয়ে বিএনপি, জামায়াত কে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এ বিষয়ে প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি বলেন, দেশের দুটি বৃহৎ রাজনৈতিক সংগঠনের নাম ভাংগিয়ে কতিপয় সাংবাদিক চর দখলের মতো প্রেস ক্লাবের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং কমিটি গঠন করা ক্লাবের গঠনতন্ত্র বিরোধী কার্যক্রমের শামিল। এদিকে বিএনপি, জামায়াতের নেতৃবৃন্দ জানান আমরা এই বিষয়ে কিছু জানিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;