সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) ও স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি সদস্য শামা ওবায়েদ ইসলাম রিংকুর নামে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ আগষ্ট) বিকাল ৪ টায় সালথা বাইপাস সড়কের তিন রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাইপাস সড়কে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী খসরুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: জাহিদুল হাসান লাভলু, শাহিনুর রহমান শাহিন, বিএনপি নেতা রাশেদ মাতুব্বর, আব্দুর রব, প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বর, গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল মাতুব্বর, সাধারণ সম্পাদক কালাম মাষ্টার, আটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: আজিজুর রহমান লিটন, এ্যাড: সুজন ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুন মাতুব্বর, সদস্য সচিব মামুন চৌধুরী, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, মো. ইসরাইল হোসেন, সালথা উপজেলা যুবদল নেতা হাসান আরশাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইন, বালাম হোসেন, মো. শাফিকুল ইসলাম, মাহফুজুর রহমান খান, ইয়াসিন বিশ্বাস, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি, মাহফুজুর রহমান শুভ, ছাত্রদল নেতা সাইফুল আলম, রেজাউল ইসলাম রাজ, রাকিব হোসেন প্রমুখ
এছাড়াও বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, শামা ওবায়েদ নগরকান্দায় উপস্থিত না থাকা সত্ত্বেও নগরকান্দা-সালথা বিএনপিকে দূর্বল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তার নামে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে। এসময় বক্তারা, অবিলম্বে শামা ওবায়েদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকু গ্রুপের সঙ্গে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শহিদুল ইসলাম বাবুল গ্রুপের গত ২১ আগস্ট বুধবার নগরকান্দা উপজেলা সদর এলাকায় সংঘর্ষ হয়। এই সংঘর্ষের সময় উপজেলার ছাগলদী গ্রামের কবির ভূইয়া (৫৫) নিহত হন।
কবিব ভূইয়াকে হত্যার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুসহ ৩৬ জন বিএনপি’র নেতাকর্মীদের আসামী করে, নিহত কবির ভূইয়ার স্ত্রী মোনজিলা বেগম (৪৪) বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। গত ২৩ আগস্ট রাতে নগরকান্দা থানায় মামলাটি দায়ের করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal