নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের ওষুধ তৈরী কারখানার বুধবার সকাল থেকে বিভিন্ন ২৫ দফা দাবী নিয়ে শ্রমিকরা চার ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় উভয় পাশে চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অসহনীয় দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের।
পুলিশ ও শ্রমিকরা জানান, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামক ওষধ তৈরির কারখানার শ্রমিকরা কারখানা থেকে গতদিনে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের পুনর্বহালসহ ২৫ দফা দাবী নিয়ে সকাল আটটা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কারখানার সামনে তিন শতাধিক শ্রমিক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে ন। সেখানে শ্রমিকরা নানা ভাষায় শ্লোগান দিতে দিতে সড়কের উপর বসে পড়েন। কয়েকঘন্টা মহাসড়কে অবরোধ চলার ফলে উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর শিল্পপুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানার ভিতর নিয়ে যান। ফলে দুপুর ১২টার দিকে মহাসড়কে আবার যান চলাচল শুরু হয়।
শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। বুধবার সকালে চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, এবং অসৎ কর্মকর্তাদের অপসারণসহ ২৫ দফা দাবিতে কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিলসহ মহাসড়ক অবরোধ কর্মসুচী পালন করে। মহাসড়ক অবরোধের ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শ্রমিক বলেন, প্রত্যেক শ্রমিকদের চাকরির স্থায়ীকরণ, বর্তমান বেতনের সমন্বয়, এবং উৎসব ভাতা (ঈদ ও বৈশাখী) সমপরিমাণে প্রদানসহ ২৫ দফা দাবী জানাই। তাদের অভিযোগ, কারখানার কিছু অসৎ কর্মকর্তা দীর্ঘদিন ধরে শ্রমিকদের সাথে অমানবিক আচরণ করে আসছেন এবং ন্যায্য পাওনা থেকে তাদের বঞ্চিত করছেন। দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও তারা কোনো সমাধান করেনি। এতে বাধ্য হয়েই আন্দোলন করতে বাধ্য হয়েছি।
এদিকে দুপুর ১২টার দিকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি দাওয়া পর্যায় ক্রমে মেনে দেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা শান্ত হয়ে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।
কারখানার নির্বাহী কর্মকর্তা (পরিকল্পনা) আব্দুল খালেক বলেন, শ্রমিকরা বেশ কিছু দাবি দাওয়া নিয়ে কারখানায় বিক্ষোভ করে। পরে সেনাবাহিনী,শিল্প পুলিশ এবং শ্রমিক প্রতিনিধিধের সাথে বসে তাদের দাবি দাওয়া পর্যায় ক্রমে মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা কাজে ফিরে যায়।
শিল্প পুলিশের ওসি নিতাই চন্দ্র সরকার বলেন,সফিপুর এলাকার ইবনে সিনা ফার্মাসিটিউক্যাল কারখানার বুধবার সকালে বিভিন্ন দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করা হয়। পরে সেনাবাহিনীসহ কারখানা কর্তৃপক্ষের সাথে বসে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়ে কাজে যোগদান করেছেন।
projonmo21.com Popular bangla online newsportal