সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই গুরুতর আহত 

কালীগঞ্জে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই গুরুতর আহত 

 

কালীগঞ্জ( গাজীপুর)  প্রতিনিধি

 

গাজীপুরের কালীগঞ্জে গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই গুরুতর আহত হয়েছে। পাঁচ দিন ধরে আহত ব্যবসায়ী কামাল হোসেন কালীগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কালীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড চৈতারপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে আহত কামাল হোসেন বাদী হয়ে ছোট ভাই জামাল হোসেন ও তার স্ত্রী কেয়া সুলতানা ওরফে সোলেমা বেগমের নামে কালীগঞ্জ থানায় অভিযোগ দাযের করেছেন।

 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক পূর্ব শক্রতার জেরে গত ১৫ আগষ্ট বিবাদী জামাল হোসেন বাদীর একটি আম গাছ কেটে ফেলে। এই খবর বাদী কামাল হোসেন জানার পর তার ভাতিজা জাকির হোসেন ও চাচীকে সাথে নিয়ে বিবাদী জামাল হোসেনের কাছে গাছ কাটার কারণ জিজ্ঞাসা করতে তাদের বাড়িতে যায়। তখন জামাল তার বড় ভাই কামাল হোসেনকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে এবং তার ওপর চড়াও হয়। এক পর্যায়ে জামাল তার হাতে থাকা ধারালো ছেন দিয়ে কামালের মাথায় কোপ মারলে মাথা সরিয়ে ফেললে সেই কোপ তার বাম কানসহ ঘাড়ে লেগে রক্তাক্ত জখম হয়। পরে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। আবার কোপ দিলে সেই কোপ ডান হাতের বাহুতে লাগে।

 

আহত কামাল হোসেন জানান,গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাই ও তার স্ত্রী আমার ওপর হামলা করে। তার স্ত্রী লোহার শাবল দিয়ে আমার মাথা আঘাত করলে সে আঘাত ডান হাতে ফিরালে হাতের কব্জি ও কনুযের মাঝখানে লেগে হাড় ভাঙা জখম হয়। আমাকে হত্যার উদ্দেশ্যে পেটের ডান পাশে ফার মারলে কাটা জখম হয়। সে সময় আমার সাথে থাকা ভাতিজা ও চাচীর ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে উদ্ধার করে কালীগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করে।

 

 

কালীগঞ্জ থানার ওসি মাহাতাব উদ্দিন বলেন, এই সংক্রান্ত বিষয় একটি অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য এক পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!