কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর বড় গোবিন্দপুর এলাকায় বৃহস্পতিবার ভোর রাতে স্বামীর হাতে থাকা কুড়ালের আঘাতে আকলিমা বেগম (৩৫) নামের গৃহবধূ নিহত হয়েছেন।এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহত ওই গৃহবধূ হলেন উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের আফাজ উদ্দিনের মেয়ে।
আটককৃত ঘাতক স্বামী হলেন একই এলাকার মৃত মোঘর আলীর ছেলে বাবুল হোসেন (৪০) ।
স্থানীয়রা, নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায় ১৫ বছর আগে আপন ফুফাতো ভাই আবুল হোসেনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর সাবেক স্বামী আবুল বিদেশে থাকায় তাকে ডিভোর্স দিয়ে দেবর বাবুলের সাথে প্রেম করে বিয়ে হয় । তাদের ঘরে দুইটি সন্তান রয়েছে।বাবুল হোসেন মাছের খাবার রয়েছে। বাবুল হোসেন ওই মাছের খামারে রাতে থাকতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে মাছের খামারে পাহারা দিতে চলে যায়। এদিকে মাছের খামার থেকে ভোর চারটার দিকে বাড়িতে ফিরে দেখেন শয়ন কক্ষের দরজা খোলা এসময় রুম থেকে কাউকে বের হয়ে যেতে দেখেন ও রুমে একটি বেনসন সিগারেটের প্যাকেট দেখতে পায় বিছানায়। কিন্তু বাবুল সিগারেট খেতেন না। এসময় স্ত্রীকে পরকিয়ার অভিযোগ এনে দুজনের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হলে এক পর্যায়ে খাটের নিচে থাকা কুড়াল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। এসময় স্ত্রীর
আত্নচিৎকার বাড়ির আসে পাশের লোকজন চলে আসে ততক্ষণে আকলিমা মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে স্থানীয়রা স্বামীকে আটক করে ও নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কালিয়াকৈর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন স্বামীকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।
projonmo21.com Popular bangla online newsportal