- হাসানুজ্জামান সিদ্দিক
- জলঢাকা নীলফামারী প্রতিনিধি
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান উপজেলার বালাগ্রাম ইউনিয়নের
মাইজালি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন এবং জানতে পারেন বিদ্যালের শিশু শিক্ষার্থী মধু চন্দ্র বিদ্যলয়ে বেশ কয়েকদিন যাবত অনুপস্থিত। মধুর বিদ্যালয়ে অনুপস্থিতির কারন জানতে তাৎক্ষণিক তার বাড়িতে গিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার খোজ খবর নেন।
এসময উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার,বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান শিশুদের বিদ্যালয় আনতে সরকার যে সকল কর্মসূচী গ্রহন করেছেন তা তুলে ধরে বলেন শিক্ষার্থীরা কেন ও কি কারনে বিদ্যালয়ে অনুপস্থিত থাকে তা খুজে বের করে সমস্যার সমাধান করা হবে। তিনি মধুকে নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর জন্য তার অভিভাবকে অনুরোধ করেন।
projonmo21.com Popular bangla online newsportal