সর্বশেষ :
Home / সারাদেশ / সালথার আটঘর ইউনিয়নে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

সালথার আটঘর ইউনিয়নে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন বিএনপির ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকাল ৫টায় আটঘর ইউনিয়ন বিএনপির আয়োজনে আটঘর বাজারে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

 

আটঘর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাসির মাতুব্বর, প্রবীণ বিএনপি নেতা সাহেব মাতুব্বর, আটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন চৌধুরী, উপজেলা যুবদল নেতা হাসান আরশাফ, মাহফুজুর রহমান খান, আমিনুল ইসলাম বিশু, আখের আলী, শাফিকুল ইসলাম, ফারুক হোসেন, ছাত্রদল নেতা বিপ্লব হোসেন প্রমুখ। এছাড়াও বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের নেতা শামা ওবায়েদ ইসলাম রিংকুর দিকনির্দেশনায় আমরা দ্বিতীয় দিনের মতো এই অবস্থান কর্মসূচি পালন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!