নিজস্ব প্রতিবেদক:
কোটা বৈষশ্য আন্দোলনের সময় গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জ অফিস, চন্দ্রা বিট অফিস, ফরেষ্ট চেক পোষ্ট কার্যালয়ে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুরের অভিযোগে বুধবার থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেছেন। অপর দিকে সোমবার বিকেলেমৌচাক ইউনিয়নের ইউপি সদস্যে আবুল হাশেমের একটি ব্যবসা প্রতিষ্ঠানে দূর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের করেছে। এ ঘটনায় আবুল হাশেমের স্ত্রী শাকিলা মোনালিসা বাদী হয়ে শামীম আজাদ, তমিজ উদ্দিন, হারুণ অর রশিদসহ সাতজনের নামে একটি অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা সবাই ওই এলাকার বিএনপির কর্মী বলে মামলা উল্লেখ্য করেন।
বনবিভাগের কর্মকর্তা, ক্ষতিগ্রস্ত’ পরিবারের সদস্য ও পুলিশ জানান, কোটা বৈষম্য আন্দোলনের সময় গত ৫ আগষ্ট দুপুরে বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জ অফিস ও চন্দ্রা বিট অফিসে দূর্বৃৃত্তরা ভাংচুর,লুটপাট ও অগ্নিসংযোগ করে। এসময় তিনটি অফিসে থাকা ফাইলপত্র, কম্পিউটার, নথিপত্র, মোবাইল সেট ভাংচুর করে। এসময় দূর্বৃত্তরা রেঞ্জ অফিসে রক্ষিত ৮টি চাইনিজ রাইফেল, ৪টি শর্টগান ও গুলি লুট করে নিয়ে যায়। পরে ফাইলপত্রসহ অফিসের বাইরে রাখা কয়েকটি গাড়ি ও মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে খাড়াজোড়া নামক স্থানে গত ৪ আগষ্ট কালিয়াকৈর চেক পোষ্ট ষ্টেশনের অফিস ও বাসায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় আসাবপত্র সরকারী নথিপত্র আগুন দিয়ে পুড়ে যায়। দুটি ঘটনায় ঘটনায় বুধবার কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরূল করিম ও চেকষ্টেশন কর্মকর্তা মুশফিকুর রহমান মানিক বাদী হয়ে কালিয়াকৈর থানায় পৃথক
অভিযোগ দায়ের করেন। অপর দিকে উপজেলার ৪নং মৌচাক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল
হাসেমের ভান্নারা বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে শামীম আজাদ, হারুনঅর রশিদ, তমিজউদ্দিন সিকদার, জাকির হোসেন, আহসান হাবিব, নাছির হোসেন ও ওয়াসিমের নেতৃত্বে ২০-৩০ জনের একদল লোক গত মঙ্গলবার বিকেলে হামলা চালায়। এসময় আবুল হাশেমের মের্সাস মিহাদ এন্টারপ্রাইজ ইন্টারনেটসহ টেলিকম
ব্যবসা প্রতিষ্ঠানের ভাংচুর করে নগদ টাকাসহ ৫লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় ওই ইউপি সদস্যের স্ত্রী শাকিলা মোনালিছা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম বলেন, এসব ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
projonmo21.com Popular bangla online newsportal