নিজস্ব প্রতিবেদক:
বিগত আওয়ামীলীগ সরকারের আমলে গুম ,হত্যা,নির্যাতন ও বিএনপির নেতার্কমীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বুধবার বিকালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ।
এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহসিন মোল্লা,সিনিয়র যুগ্ন আহব্বায়ক জয়নাল আবেদিন,কবির হোসেন,ইকো দেওয়ান,আবদুস সালাম প্রমুখ ।এসময় উপস্থিত ছিলেন পৌর ৩,৪,৫,৬,৭, ওর্য়াড স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক ও সদস্য সচিব বৃন্দ ।পরে একটি বিক্ষোভ মিছিল চন্দ্রা এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক পদক্ষিন করে নাওজোর হাইওয়ে পুলিশ বক্সের সামনে বিক্ষোভ মিছিল শেষ হয় ।
projonmo21.com Popular bangla online newsportal