সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে বকেযা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

কালিয়াকৈরে বকেযা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় নাগ্রা টেক্সটাইল কারখানায় বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি রেখে বুধবার সকালে ঢাকা টাঙ্গাইল সহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ওই কারখানার র্কমরত শ্রমিকরা ।

এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই র্দীঘ যানজটের সৃষ্টি হয় ।পরে সেনাবাহিনী ও উপজেলা নিবার্হী র্কমর্কতার হস্তক্ষেপে মহাসড়কে থেকে অবরোধ তুলে নিয়ে কারখানার ভিতর অবস্থান নেয় শ্রমিকরা ।

স্থানীয়রা ও কারখানা শ্রমিকরা জানান গত ,শ্রমিকদের জুন জুলাই মাস ও স্টাফদের ৫ মাস ধরে বকেয়া বেতন না দেয়ায় গত সোমবার,মঙ্গলবার দুইদিন ধরে বকেয়া বেতনের দাবিতে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা ।এসময় কারখানার মালিক পক্ষ শ্রমিকদের সাথে কথা বলতে আসেননি ।এদিকে শ্রমিকরা কারখানা কতৃপক্ষের সারা না পেয়ে বুধবার সকাল দশটা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ।পরে সেনাবাহিনী ও উপজেলা র্নিবাহী র্কমর্কতা কাউছার আহামেদের হস্তক্ষেপে পরিস্নিথিতি নিয়ন্ত্রনে আসে পরে বেলা ১১ টার দিকে মহাসড়ক থেকে অবরোধ উঠিয়ে নিয়ে কারখানার ভিতর অবস্থান নেয় ।

সোলাইমান হোসেন ও সাজেদা বেগম নামের দুই শ্রমিক জানান জুন, জুলাই মাসের বেতন বকেয়া পড়ে আছে আজকে আগষ্ট মাসের ১৪ তারিখ এখনো বেতন দেয়নি প্রতিমাসেই বেতন নিয়ে এমন করে ।সময় মতো বেতন না পেলে আমাদের পরিবার পরিজন নিয়ে খুব সমস্যায় আছি ।বাড়িওয়ালা ও দোকান মালিকরা টাকার জন্য বার বার তাগেদা দিচ্ছে ।

ঘাবিবুর রহমান নামের ডাইং সেকশনের সুপার ভাইজার বলেন গত ৫ মাস ধরে আমদের বেতন দেয়না ।আমাদের পরিবার সন্তান নিয়ে খুব বিপদে পরেছি ।গ্রামের বাড়ি থেকে টাকা এনে সংসার চালাচ্ছি।এভাবে বিনা বেতনে কি চাকরি করা যায় ।

উপজেলা র্নিবাহী র্কমর্কতা কাউছার আহামেদ বলেন খবর পেয়ে কারখানা পরিদর্শন করেছি ।কারখানা কতৃপক্ষ আস্বাস দিয়েছে আজকের মধ্যেই বকেয়া বেতনের বিষয়ে ব্যবস্থা গ্রহন করবে

ন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!