হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে পুলিশ সদস্যরা সোমবার (১২আগস্ট) দুপুরে কাজে ফিরেছেন। দেশের বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগে পুলিশ সদস্যরা হতাহতের ঘটনার বিচার চেয়ে ১১ দফা দাবিতে কয়েক দিনের কর্মবিরতিতে ছিলেন।
দুপুরে সেনাবাহিনীর সহযোগিতায় জেলা পুলিশ সুপার এর নির্দেশে পুলিশ সদস্যরা থানায় আসার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় সবার মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মজুমদার বলেন, পুলিশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করা হবে। পুলিশ কারও শত্রু নয়, বন্ধ ও সেবক হয়ে কাজ করবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেন নির্ভয়ে ও নিরাপদে কাজ করবেন সেই আশা করেন। পুলিশ সদস্যদের নিরপেক্ষভাবে থানায় কাজ করার আহবান জানান তারা।
উপজেলা বিএনপি,জামায়াত, যুবদল,স্বেচ্ছাসেবক দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আন্দোলনে সহিসতার জন্য দুঃখ্য প্রকাশ করে বলেন অপরাধীদের আইনের আওতায় আনতে হবে এবং সর্বাত্বক সহযোগিার আশ্বাস দেন।
projonmo21.com Popular bangla online newsportal