সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে মাদক চার ব্যবসায়ীকে আটক করলো শিক্ষার্থীরা

কালিয়াকৈরে মাদক চার ব্যবসায়ীকে আটক করলো শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সাবেক মহিলা মেম্বার সহ চার মাদক কারবারীকে আটক
করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। রোববার সকালে ওই এলাকার ফাতেমা হোটেলে বৈষম্য বিরোধী ছাত্ররা
অভিযান করে চার মাদক ব্যবসায়ীকে আটক করে ।পরে আটককৃতদের সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে
শিক্ষার্থীরা ।

। আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর থানার গোরাচালা এলাকার নজরুল ইসলামের স্ত্রীর ফাতেমা আক্তার
(৩৭), কালিয়াকৈর উপজেলার হিজলহটি এলাকার হাবিব হোসেনের ছেলে সজিব হোসেন (১৮), বগুড়া
জেলার শেরপুর থানার বাঘা বটতলার এলাকার ফয়েজ মিয়ার ছেলে ককটেল হোসেন (২০)ও উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার হাসিনা বেগম। বৈষম্য বিরোধী
ছাত্রদের সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় রোববার সকালে ফাতেমা হোটেলে
মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে ওই খাবার হোটেলে বৈষম্য বিরোধী ছাত্ররা অভিযান
করেন ।এসময় একজন সাবেক মহিলা মেম্বার সহ চার মাদক মাদক ব্যবসায়ীকে আটক করে চন্দ্রা হাইওয়ে
পুলিশ বক্সে দিনভর বেধে রাখে শিক্ষার্থীরা। এসময় চার মাদক ব্যবসায়ীর কাছ ধেকে দুইকেজি গাজা উদ্ধার
করা হয়। পরে আটকৃতদের বিকালে সেনাবাহিনীর হাতে তুলে দেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।
এলাকাবাসী শিক্ষার্থীদের এমন অভিযানে স্বাগত জানিয়েছেন।
কালিয়াকৈর ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র মেহেদী হাসান জানা, মাদক ব্যবসায়ী চারজনকে
আটক করে রাখা হয়েছে তারা বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করতো বলো জানা গেছে।
স্বে”ছাসেবী সংগঠনের রিপন আহমেদ জানান, মহাসড়কে আমরা সঠিকভাবে ট্রাফিকের দায়িত্ব পালন
করছি । সকালে ছাত্ররা ফাতেমা হোটেলে অভিযান করে চার মাদক ব্যবসাকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!