সর্বশেষ :
Home / সারাদেশ / গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে দৌলতপুরে যুবদলের বিক্ষোভ

গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে দৌলতপুরে যুবদলের বিক্ষোভ

 

 

আব্দুল আল মামুন,মানিকগঞ্জ প্রতিনিধি:

 

 

মানিকগঞ্জের দৌলতপুরে গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে দৌলতপুর উপজেলা যুবদল।

 

 

আজ ১১ আগষ্ট রোজ রবিবার সকাল ১১.০০ ঘটিকায় সময় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ  কবীর ও জেলা যুবদলের  আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপুর নির্দেশনায় গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী উপর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে দৌলতপুর উপজেলা যুবদল। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা যুবদলের আহ্বায়ক সেলিম মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম,যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, চকমিরপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ রুহুল আমিন,সদস্য সচিব মোঃ ফারুক হোসেন,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম সহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!