কালীগঞ্জ( গাজীপুর) প্রতিনিধি
সহিংসতা, চুরি- ডাকাতি রোধে এবং শান্তি, শৃঙ্খলা বজায়ের রাখার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা জামায়াত ইসলামির নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন। রোববার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এই সময় গাজীপুর মহানগর জামায়াতের আমির মোহাম্মদ খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাহমুদুল হাসান, সেক্রেটারি মোহাম্মদ তাইজুল ইসলাম, নায়েবের আমির আফতাব উদ্দিনসহ পৌর,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
গাজীপুর মহানগর জামায়াতের আমির খায়রুল ইসলাম বলেন, জামায়াত ইসলাম কোনো সহিংসতার রাজনীতি করে না। ভবিষ্যতেও করবে না।কালীগঞ্জে শান্তি ফিরিয়ে আনার জন্য তাঁর দলের নেতৃবৃন্দরা কাজ করে যাচ্ছেন। মসলিম,হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান ধর্মাবলম্বী যাতে সহাবস্থানে বসবাস করতে পারে এবং সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে জামায়াত ইসলাম সবসময় কাজ করে যাচ্ছে।
যেই সব শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলনে শরিক হয়ে আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারের খোঁজ খবর নেয়া এবং সহযোগিতা করার জন্য তিনি প্রশাসনের কাছে দাবি জানান।
projonmo21.com Popular bangla online newsportal