সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকা থানায় সেনাবাহিনী মোতায়েন, জনমনে স্বস্তি 

জলঢাকা থানায় সেনাবাহিনী মোতায়েন, জনমনে স্বস্তি 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

নীলফামারী জেলা প্রতিনিধি

 

আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সারাদেশে পুলিশের উপর হামলা থানা লুটপাট সহ অগ্নি সংযোগের ঘটনা ঘটনায় সারাদেশের থানা গুলোতে উদ্বেগ,উৎকণ্ঠা ছড়িয়ে

পড়ে। ফলে প্রাণের ভয়ে থানা ছেড়ে আত্মগোপনে চলে যান অনেক পুলিশ সদস্য।

এরই প্রেক্ষিতে নিজেদের নিরাপত্তার দাবীতে কর্মবিরতিতে যায় সারা দেশের মত নীলফামারীর জলঢাকা থানার পুলিশ সদস্যরা ।

এদিকে থানা রক্ষা সহ জনগণের জানমাল রক্ষা, সরকারী গুরুত্বপূর্ণ স্থাপনায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকা থানায় সেনা সদস্য মোতায়েন করা হয়।

রবিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় কয়েকজন সেনা সদস্য জলঢাকা থানা গেটে দায়িত্ব পালন করছেন।

সেনা সদস্যরা জানান দেশের প্রতিটি থানায় পুলিশ সদস্যদের সহায়তায় থাকছে সেনা সদস্যরা।

এদিকে জলঢাকায় সেনা সদস্যরা উপজেলা ও পৌর শহরে টহল দিলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসায় রাস্তা ঘাট,হাটবাজার,মার্কেটে জনসমাগম বৃদ্ধি পেয়েছে। তবে

জলঢাকা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার জানান

পুলিশ কারো শত্রু নয়, বন্ধু ও সেবক হয়ে কাজ করবে। তিনি আরও বলেন সেনা সদস্যরা শুক্রবার সকালে থানার নিরাপত্তায় মোতায়েন করা হয়। কিন্তু তারা কতদিন এখানে থাকবেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!