নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে বিশৃঙ্খলা এড়াতে বিশ্বাস পাড়া মহল্লায় বিএনপির শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বিশ্বাস পাড়া জামে মসজিদের সভাপতি ওফাজ উদ্দিন এর সভাপতিত্বে পৌর ৭নং ওয়ার্ড এলাকায় বিএনপির শান্তি বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মজিবুর রহমান, জেলা জাসদের আহ্বায়ক এরশাদুজ্জামান,পৌর শ্রমিকদলের সভাপতি একে আজাদ,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন খান প্রমুখ। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত ও নিহতদের প্রতি মাগফেরাত কামনা করে বলেন আ’লীগ সরকারের পতনের পর সারা দেশে একটি কুচক্রী মহল জ্বালাও পোড়াও ভাংচুর লুটপাট করেছে। রাতের আঁধারে মানুষের বাড়ি ভাংচুর লুটপাট করেছে। এদের প্রতিহত করতে হবে। যেহেতু পুলিশ নেই সেহেতু নিজ নিজ মহল্লার নিরাপত্তা নিজেদের নিশ্চিত করতে হবে। প্রয়োজনে কমিউনিটি পুলিশ গঠন করে পাড়া মহল্লায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। আক্রোশের বসত কারো ক্ষতি না করার জন্য দলের নেতাকর্মীদের অনুরোধ জানান।
projonmo21.com Popular bangla online newsportal