সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈর বিএনপি’র শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কালিয়াকৈর বিএনপি’র শান্তি সমাবেশ অনুষ্ঠিত

 

দেলোয়ার সিকদার।

প্রতিনিধি,কালিয়াকৈর(গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।শেখ হাসিনার পতনের পর দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও নেতাকর্মীদের শান্ত থাকতে গতকাল মঙ্গলবার সকালে কালিয়াকৈরের পৃথক তিনটি স্থানে এ সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর বাস স্ট্যান্ড এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশ করেন কালিয়াকৈর পৌরসভার মেয়র ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হযরত আলী, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন প্রমুখ।ও দিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় উপজেলা বিএনপির সভাপতি (ভিপি) হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।অপরদিকে চন্দ্রা এলাকায় কেন্দ্রীয় বিএনপির সহ- শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানের নেতৃত্বে শাস্তি সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা কোটা সংস্কার ও সরকার পতনের দাবিতে আন্দোলনে নিহত বীর শহীদদের মাগফেরাত কামনা করেন এবং নেতাকর্মীদের শান্ত থেকে দেশ গঠনে একযুগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে অনুরোধ করেন,কোন প্রকার প্রতিশোধ,হামলা,লুটপাট ভাঙচুর না করতে নেতাকর্মী সবাইকে নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!