সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি  অর্জনে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

জলঢাকায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি  অর্জনে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

 

জলঢাকা নীলফামারী প্রতিনিধি

 

 

”ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর  কর্তৃক গৃহীত  কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

বুধবার সকালে মৎস্য সপ্তাহ ৩০ জুলাই হতে ৫ আগষ্ট পালন উপলক্ষে মৎস্য অধিদপ্তর কর্তৃক উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সাংবাদিক ও মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা মৎস কর্মকর্তা উম্মে হাবিবা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

এসময় মৎস্য কর্মকর্তা  মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর  কর্তৃক গৃহীত  কার্যক্রম সহ বিভিন্ন  বিষয়ে আলোচনা করেন। এ সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক সহ মৎস্য চাষীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!