জলঢাকা, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা উপজেলায় অবৈধ ভাবে মেশিন দিয়ে বালু উত্তোলন করছে মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে সিন্ডিকেটের মাধ্যমে।
এতে একদিকে যেমন সরকার হারাচ্ছে রাজস্ব, তেমনি ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার রাস্তা-ঘাট, জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। প্রশাসনকে তোয়াক্কা না করেই প্রকাশ্যে চক্রটি তাদের অবৈধ বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এসব দেখার মতো কেউ নেই।
এদিকে জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী সড়ক, কালভার্ট, বিভিন্ন স্থাপনার সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে নদী, খাল ও পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা যাবে না।
এ আইনকে অবজ্ঞা করে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর বাজার এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে,ক্ষমতার দাপট,সহ জলঢাকায় কিছু ব্যাক্তির সাথে চুক্তির মাধ্যমে মুক্তিযোদ্ধা হালিমের সন্তান পরিচয়েএক ব্যাক্তি নদী থেকে মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন।
সোমবার উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর বাজার এলাকায়
সরেজমিনে গিয়ে দেখা ও জানাযায়
পার্শ্ববর্তী নদী থেকে অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলন করার কারনে সম্প্রতি ঐ স্থানে একটি শিশু পড়ে মৃত্যু বরন করে।
তারপড়েও ক্ষমতার দাপট, আর সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ ভাবে মেশিন দিয়ে বালু উত্তোলন করছে মুক্তিযোদ্ধা মরহুম হালিমের সন্তান পরিচয়ে, এক ব্যাক্তি।
তার বক্তব্য আমার মেশিনের কিছুই করতে পারবেন না। মেশিন চলবে।আর শিশুর মৃত্যুর বিষয়ে জানান যে যাবার সে যাবেই।
এলাকাবাসী জানায় তারা মেশিন দিয়ে বালু উত্তোলন করার কারনে রাস্তাঘাটের ক্ষতি হচ্ছে বেশী। তাদের ক্ষমতা বেশী।কিছু বললে বিভিন্ন ধরনের হুমকি সহ ভয়ভীতি দেখান।তাই এলাকাবাসী কেউ কিছু বলেন না। আর প্রশাসন কে বললে তারাও ব্যাবস্থা নেন না। সরকার ঘোষিত এই অবৈধ মেশিন দিয়ে বালু উত্তোলন করছে দেখবে কে দেখার তো কেউ নাই। প্রশাসন নিরব।
নাম প্রকাশে অনিচ্ছুক অবৈধ ড্রেজার মেশিন মালিকরা জানান, নিচু জমি ভরাট, বাসা-বাড়ি ও নির্মাণ কাজসহ বিভিন উন্নয়নমূলক কাজের জন্য স্বল্প খরচে বালু উত্তোলন
করি এবং তা বিক্রি করি। বালুর দাম নির্ভর করে দূরত্বের ওপর।
আর এক অবৈধ ড্রেজার মেশিন মালিক বলেন, আমাদের ড্রেজার মেশিন যে অবৈধ সেটা আমরা জানি। এ এলাকায় আমরা একাই না আরো অনেকেই অবৈধ বোমা (ড্রেজার) মেশিন চালাচ্ছে। এমনকি সরকারি বিভিন্ন উন্নয়ন মূলক কাজেও অবৈধ বোমা (ড্রেজার) মেশিন দিয়ে স্বল্প খরচে বালু উত্তোলন করে তা তারা বিক্রি করা হচ্ছে।
এদিকে পরিবেশ বিষয়ক আইনি সংস্থা ‘র একটি সূত্র জানায়, বোমা (ড্রজার) মেশিন দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। বালু উত্তোলন করতে হলে সরকার স্বীকৃত নির্ধারিত বালু মহাল থেকে তা উত্তোলন করতে হয়। পুকুর, ডোবা-নালা বা গ্রামের বদ্ধ খাল থেকে বালু উত্তোলনের সময় সেখানে যে শূন্যস্থান তৈরি হয় তার কারণে আশপাশের ভূমি বা ভূমিতে অবস্থিত বিভিন্ন স্থাপনা, রাস্তা-ঘাট, ফসলি জমি ও গাছপালা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার বলেন ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ ও উত্তোলনকারী চক্রটির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
projonmo21.com Popular bangla online newsportal