সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কালিয়াকৈরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোল্পাপাড়া রাসিদা দেওয়ানের ভাড়া বাসা থেকে শনিবার রাতে খাইরুল ইসলাম(১৮) নামের যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।নিহত যুবক হলেন সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাট চৌভিটা গ্রামের রবিউল ইসলামের ছেলে ।সে মোল্লাপাড়া এলাকায় বাবা মার সাথে ভাড়া থেকে স্থানীয় কারখানায় চাকুরী করতেন ।

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায় ওই যুবক কিছুদিন আগে কারখানা থেকে চাকুরী ছেড়ে দেয় ।তার মা স্থানীয় পোষাক তৈরি কারখানায় চাকুরী করেন বাবা ফেরি করে পিঠা বিক্রি করেন ।এদিকে ওই যুবক চাকুরী ছাড়ার পর থেকেই কোন কাজ র্কম করতেন না ।অভাবের সংসার থাকায় বাবা তাকে পিঠা বিক্রি করতে বলেন এ নিয়ে শনিবার সকালে বাবা মার সাথে জগড়া হয় ।এছাড়াও নিয়মিতই বাবা মার সাথে নানা বিষয় নিয়ে জগড়া করতেন ।এদিকে ঘটনার দিন বিকালে বাবা মার সাথে অভিমান করে বাসায় কেও না থাকায় দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে কোমরের বেল্ট গলায় পেচিয়ে আত্মহত্যা করেন ।এদিকে সন্ধ্যায় বাবা মা কাজ থেকে ফিরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে অনেক ডাকা ডাকি করে কোন সারাশব্দ না পেয়ে জানালার ফাক দিয়ে দেখতে পান ছেলের ঝুলন্ত লাশ ।পরে পুলিশকে বিষয়টি জানালে রাত সাড়ে এগারোটার দিকে ঘরের দরজা ভেঙ্গে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে ।পরে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয় ।

কালিয়াকৈর থানার এস আই সাইফুল ইসলাম জানান রাত সাড়ে এগারোটার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘরের দরজা ভেঙ্গে যুবকের লাশ উদ্ধার করা হয় ।ওই যুবক বাবা মার সাথে অভিমান করে আত্মহত্যা করেন ।নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা

হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!