নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়ারৈ শনিবার(১৩ জুলাই) রাত সাড়ে তিনটার দিকে বাড়ির বারান্দার গ্রিল কেটে প্রবেশ করে বাড়ির মানুষের হাতপা বেধে নগদ র্অথ ও র্স্বণঅলঙ্কার লুট করছে ডাকাতরা ।উপজেলার মাঝুখান ফুলচালা গ্রামের বাসিন্দা জয়নাল আবেদিনের(৫৫) বাড়িতে এ ঘটনাঘটে ।খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরির্দশন করেছেন মৌচাক ফাড়ি পুলিশ ।এ ঘটনায় রবিবার সকালে ভুক্তভোগী জয়নাল আবেদিন বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।
স্থানীয়রা , ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্র জানায় শনিবার রাতে সাড়ে তিনটার দিকে ৮ থেকে দশ জনের একটি ডাকাত দল বাড়ির বারান্দার গ্রিল কেটে রুমে প্রবেশ করে জয়নাল আবেদিন ও তার স্ত্রী শাহজাদাী বেগমের হাত পা বেধে ফেলে ডাকাতরা ।পরে ওই বাড়ির ৪ টি কক্ষে দরজা ভেঙ্গে ভাংচুর ও লুটপাট করে ।এসময় ঘরের আলমারি ভেঙ্গে ১৫ ভরি র্স্বনাঅলঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট সহ মুলম্যান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা ।যার আনুমানিক মুল্য ১৭ লাখ টাকা ।পরে ভোরের দিকে জয়নাল আবেদিন ও তার স্ত্রীর ডাক চিৎকারে আসে পাশের লোকজন এসে তাদের উদ্ধার করে ।
কালিয়াকৈর মৌচাক ফাঁড়ি পুলিশের উপ পরির্দশক সাইফুর রহমান মুন্সি বলেন ভোর বেলায় খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি ।
এ ঘটনায় জয়নাল আবেদিন বাদি হয়ে অভিযোগ দায়ের করেছেন ।তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা
হবে ।
projonmo21.com Popular bangla online newsportal