হাসানুজ্জামান সিদ্দিকী হাসান নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা উপজেলা ও পৌর শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) স্থানীয় ডাক বাংলো মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম অধিবেশন শুরুর আগে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও বেলুন সহ পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের নীলফামারী জেলা শাখার সভাপতি মহসিন মন্ডল মিঠু।
উপজেলা আওয়াামী স্বেচ্ছাসেবক
লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন কাদেরের
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ,
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক রাশেল আমিন স্বপন।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড,মমতাজুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী মিন্টু, সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল, উপজেলা আওয়ামী লীগ
সাধারণ সম্পাদক আবু সাঈদ শামীম
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা ও আরিফুর রহমান টিটু, সদস্য রাকিবুল হাসান, মজনুর রহমান মজনু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান,উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাদের, পৌর মেয়র নাসিব সাদিক হোসেন নোভা,
ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আলহাজ্ব মশিউর রহমান বাবু, প্রমুখ।
সম্মেলনে বক্তরা বলেন, উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে ও দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে বিএনপি এখনও ষড়যন্ত্রে ব্যস্ত। সব ষড়যন্ত্র প্রতিহত করে আগামী দিনে সংগঠনের গতিশীলতা বাড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পরে দ্বিতীয় অধিবেশনে উপজেলা ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের নাম নিয়ে যায়।পরে কমিটি ঘোসনা করা হবে বলে জানানো হয়।
projonmo21.com Popular bangla online newsportal