সর্বশেষ :
Home / সারাদেশ / সমাজে সাদা মনের মানুষ ছিলেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম –উপজেলা চেয়ারম্যান

সমাজে সাদা মনের মানুষ ছিলেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম –উপজেলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:

কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ বলেন, যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম সমাজে সাদা মনের মানুষ ছিলেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন অনুষ্ঠানে শনিবার দুপুরে কালিয়াকৈর প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি ওই সব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ আরও বলেন,যমুনা গ্রুপের কর্ণদার সফল উদ্যক্তা, অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা মানবতার দরদী ও মমত্ববোধ যার মধ্যে বিদ্যমান তিনি আমাদের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। ১৯৭১ সালে দেশকে শত্রুমুক্ত করতে অস্ত্র হাতে ঝাপিয়ে পড়েছিলেন তিনি। দেশকে ভালবেশে দেশের মানুষকে ভালবেসে অবদান রেখেছেন সাহসি স্বপ্ন সারথি আমাদের বৃহৎ শিল্পকারখানার গড়ে তুলে। তিনি গাজীপুর ছাড়াও সিলেটের হবিগনজেও বিশাল শিল্প কারখানা ও ঢাকায় যমুনা ফিউচার পার্কে দৃষ্টি নন্দন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি ছিলেন সমাজের সাদা মনের মানুষ। তার সৃষ্টি যুগান্তর তৃণমুল মানুষের কাছে সব খবর পৌছে দেয়। তিনি বলেন, তার উওরসুরেিদর কাছে অনুরোধ তাঁর মত করে মানুষের কল্যানে যেন তাদের কার্যত্রæম অব্যাহত রাখেন। তিনি কালিয়াকৈর উপজেলা পরিষদের পক্ষ থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা,যুগান্তর কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম। স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বজন সমাবেশের উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ, ভাইস-চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহীন, স্বজন সমাবেশের উপদেষ্টা যুবলীগ নেতা মাসুদ পারভেজ, প্রেসক্লাবের সহ-সভাপতি ও  মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক এম তুষারী,সাধারন সম্পাদক মাহবুব হাসান মেহেদী, যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম,দারুস সুন্নাহ হিফজ মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ আল আমীন প্রমুখ। এ সময় কালিয়াকৈরে কর্মরত সাংবাদিক,মাদ্রাসার শিক্ষার্থী,রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপ¯ি’ ছিলেন।

পরে তাঁর বিদেহী আত্বার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন, লতিফপুর দারুস সুন্নাহ হিফজ মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ আল আমীন ও সহকারী শিক্ষক মাওলানা মোঃ রাকিবুল ইসলাম। এর আগে মাদ্রাসার বিশজন শিক্ষার্থী কোরআন খতম করেন। সবশেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!