দেলোয়ার সিকদার।
প্রতিনিধি,কালিয়াকৈর(গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈরে কলেজ শিক্ষার্থী আল আমীন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহত আল আমীনের সহপাঠী ও এলাকাবাসী।গতকাল
শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাস স্ট্যান্ড চত্বরে নিহত আল আমীনের সহপাঠী ও এলাকাবাসি এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।
উল্লেখ্য গত৬জুন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণী শাখা ছাত্রলীগের সভাপতি আল আমীনকে তুচ্ছ ঘটনার জেরে পৌর ছাত্রলীগের সভাপতি(বর্তমানে বহিস্কৃত)ইমন খানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী দল রাম দা, চাপাতি,রড,হকিস্টিক,হাতুড়ি নিয়ে কলেজ ক্যাম্পাস থেকে ধাওয়া করে কলেজের অদূরে একটি শপিং কমপ্লেক্স সম্মুখে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহত আল আমিনের বাবা মোতালেব মিয়া বাদী হয়ে১৮জনের নামোল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।ঐ সময় কালিয়াকৈর থানা পুলিশ অভিযান চালিয়ে কালিয়াকৈর ৬ নং ওয়ার্ড পৌর ছাত্রলীগের সভাপতি মিলন কে গ্রেপ্তার করে। এবং গতকাল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারে উল্লেখিত জাহিদ, সিফাত ও গোল্ডেন আকাশ কে গ্রেফতার করে ।এ নিয়ে গতকাল পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হলো। গাজীপুর১আসনের সাংসদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আকম মোজাম্মেল হক সম্প্রতি কালিয়াকৈর উপজেলায় একটি অনুষ্ঠানে উপস্থিত হলে সেখানে নিহত কলেজ ছাত্র আল আমীনের মা-বাবা সহ এলাকাবাসী মন্ত্রীর নিকট আলামিন হত্যার ন্যায়বিচার দাবি করেন। এসময় মন্ত্রী তখন এ হত্যাকাণ্ডে জড়িত সকলকে গ্রেফতারের আশ্বাস দিয়ে বলেন,চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী অবগত রয়েছেন।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিহত আলামিনের বাবা মোতালেব মিয়া আলামিনের দাদি বৃদ্ধা মহরজান, মা আছিয়া বেগম,ফুফু রোজিনা বেগম এবং শ্রমিক লীগ নেতা শহিদুল ইসলাম। বক্তারা আল আমিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান। কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম বলেন, হত্যাকাণ্ড সংঘটিত হবার পর থেকেই অভিযুক্তরা গা ঢাকা দিয়ে রয়েছে গতকাল পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal