কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় শিক্ষা সপ্তাহ এবং বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরির শ্রেষ্ঠ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই ¯েøাাগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ করেন ইউএনও এসএম ইমাম রাজী টুলু।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেরাত, হামদ/নাত, রাংলা রচনা, ইংরেজি রচনা, ইংরেজি বক্তব্য, বাংলা কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত, লোক সংগীত, নির্ধারিত বক্তৃতা, নৃত্য, লোক নৃত্য ও তাৎক্ষণিক অভিনয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছেন সেই সব শিক্ষার্থীদের মাঝে পুরস্কার স্বরূপ বই ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান খৈকড়া উচ্চ বিদ্যালয়ের কমল কান্ত বীর, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ভাইসাসূতী উচ্চ বিদ্যালয়ের রোমেলা খাতুন, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের মো.আমিরুল ইসলাম এবং শ্রেষ্ঠ স্কাউট গ্রæপ নির্বাচিত হয়েছেন তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়। পাশাপাশি শ্রেষ্ঠ স্কাউট হয়েছেন ওই স্কুলের শিক্ষার্থী মো.মাহমুদুর রহমান মাহিন। পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে সুমাইয়া সুলতানা হয়েছেন শ্রেষ্ঠ শিক্ষার্থী।
কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট মেরী’স গার্লস হাইস্কুল এন্ড কলেজ। একই প্রতিষ্ঠানের বীনা খ্রিষ্টিনা রোজারিও হয়েছেন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী হন এই প্রতিষ্ঠানের জয়শ্রী মন্ডল। পাশাপাশি কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ রোভার সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের মো.নাজমুল ইসলাম ভূইয়া। শ্রেষ্ঠদের হাতে ক্রেস তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
projonmo21.com Popular bangla online newsportal