নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাংগুরী এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে মঈন খান নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার (০৬ জুলাই) দুপুরে উপজেলার বাংগড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত হলেন, উপজেলার বাংগুরী এলাকার মোশারফ খানের ছেলে মঈন খান (৭)। সে বাগুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীতে লেখাপড়া করতেন ।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলা বাংগুরী এলাকায় শনিবার দুপুরে মোশারফ খানের বাড়ির পাশে মঈন খান সহ কয়েকজন বন্ধু মিলে পুকুরে গোসল করতে যান। এ সময় শিশু মঈন খান পুকুরের গোসল করতে গিলে পানিতে তলিয়ে যায় ।পরে তার বন্ধুরা চিৎকার করলে এলাকার লোকজন এসে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করলে ততক্ষণে ওই শিশুটি মারা যায়। শিশুটি নিহত হওয়ায় তার পরিবারের শোকের ছায়া নেমে আসে।
ঢালজোড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার ইয়াসিন আলী খান জানান, ওই শিশুসহ কয়েকজন বন্ধু মিলে পুকুরে গোসল করতে গিয়ে শিশুটি নিহত হয় । নিহত শিশুটি লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ।
projonmo21.com Popular bangla online newsportal