সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে তরুনীর অনশন

কালিয়াকৈরে পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে তরুনীর অনশন

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে বিয়ের দাবিতে পুলিশ সদস্যের বাড়িতে অনশন করছেন ফাতেমা আক্তার (১৭) নামে এক প্রেমিকা।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুরের দরগাচালা এলাকায় প্রেমিক পুলিশ সদস শুভ সিকদার(১৮) এর বাড়িতে এ ঘটনা ঘটেছে।ওই পুলিশ সদস্য হলেন আব্দুস বাছেদ সিকদারের ছেলে ।

প্রেমিকা ফাতেমা আক্তার হলেন একই ইউনিয়নের বড় কাঞ্চনপুর গ্রামের ফজলুল হোসেনের মেয়ে ।

 

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত চার বছর আগে শুভর সঙ্গে প্রাইভেট পড়াকালে ফাতেমার পরিচয় হয়। পরে পরিচয়ের এক পর্যায়ে ফেসবুকের মাধ্যমে দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এদিকে মেয়ের বাবা ফজলুল হোসেন বিষয়টি জানতে পেরে পারিবারিকভাবে ফাতেমাকে আশুলিয়া থানার কবিরপুর গ্রামের সাইদুর হোসেনের সঙ্গে বিয়ে দেয়। বিয়ের এক বছর পর ফাতেমার ঘরে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে। এতেও তাদের প্রেমের সম্পর্ক বি”িছন্ন হয়নি। ফাতেমা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসলে ওই পুলিশ সদস্য শুভ ফাতেমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে শারিরিক সর্ম্পক করেন। পরে সর্ম্পকের বিষয়টি স্বামী সাইদুর রহমান জানতে পেরে ফাতেমাকে সন্দেহের চোখে রাখেন। গত কয়েক মাস আগে শুভ ও ফাতেমাকে উপজেলার তালতলী এলাকায় আনন্দ পার্কের ভেতরে একটি কক্ষে অনৈতিক কাজে হাতেনাতে ধরে ফেলেন স্বামী। পরে দুই পক্ষ একত্র হয়ে তাদের দুজনের মধ্যে পারিবারিকভাবে বিচ্ছেদ হয়। তবে নয় মাস আগে পুলিশ কনস্টেবল পদে চাকরি পান শুভ। তিনি বর্তমানে শ্রীপুরের পুলিশ লাইনে রয়েছেন।

 

ফাতেমার দাবি, পুলিশ সদস্য শুভ চাকরিতে যাওয়ার আগ মুহূর্তে ফাতেমাকে জানিয়ে দিয়েছেন, পারিবারিকভাবে তোমাকে নেওয়া সম্ভব হবে না। যদি পারো তুমি আমার বাড়িতে উঠে যেও। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ফাতেমা ওই ছেলের বাড়িতে বিয়ের দাবি নিয়ে অনশন করছেন।

 

এ বিষয়ে প্রেমিকা ফাতেমা বলেন, ‘বিয়ে না হলে আমি এই বাড়িতেই আত্মহত্যা করব। শুভ আমাকে বিয়ে করবে বলে আগের স্বামীকে ডিভোর্স দিয়েছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আনোয়ার সিকদার। তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। শুনে আমি ছেলের বাড়িতে এসেছি। মেয়ের সঙ্গে কথা বলেছি। সন্ধ্যার মধ্যে এর একটি সমাধান করে দেবো।’

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘বিষয়টি আমার জানা নাই। তবে কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এভাবে কেউ কারও বাড়িতে উঠতে

পারে না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!