নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রীফলতলী বাইপাস সংলগ্ন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তার পাশ হতে অজ্ঞাত যুবক(৪০) এর মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয়রা অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে কালিয়াকৈর থানায় খবর দেয়। কালিয়াকৈর থানা পুলিশের উপ- পরিদর্শক ফ্যান্সি বিশ্বাস জুয়েল জানান অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে । নিহত যুবকের পড়নে শুধু চেক লুঙ্গি ছিল। ফেন্সি বিশ্বাস জুয়েল আরো জানান, যে তিনি স্থানীয়দের সাথে কথা বলেছেন স্থানীয়রা জানিয়েছেন নিহত অজ্ঞাত ব্যক্তিটি ভবঘুরে ছিলেন। তিনি কয়েক সপ্তাহ যাবত কালিয়াকৈরের বাইপাস এলাকার আশপাশ দিয়ে ঘোরাফেরা করতেন। নিহত ব্যক্তির মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal