সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে কোটি টাকার হেরোইন উদ্ধার,গ্রেফতার-১

কালিয়াকৈরে কোটি টাকার হেরোইন উদ্ধার,গ্রেফতার-১

দেলোয়ার সিকদার।

প্রতিনিধি,কালিয়াকৈর(গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকা থেকে গত বুধবার সকালে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ হিরোইন উদ্ধার করা হয়েছে।র‌্যাব ৪ সিপিসি১মিরপুরের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন।এ সময় একজনকে আটক করা হয়। আটক কৃত ব্যক্তি মোহাম্মদ শাহিন(৩৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার গোসাইপুর গ্রামের লাল মোহাম্মদ এর ছেলে।র‍্যাবের নায়েব সুবেদার মোঃ শাহ আলম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।র‍্যাবের নায়েব সুবেদার মো: শাহ আলম জানান, উদ্ধারকৃত ১কেজি ৮৬০ গ্রাম হিরোইন, যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা।এবং হিরোইন বহনকারী ট্রাকটিও জব্দ কর কালিয়াকৈর থানায় সোপর্দ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই)সাইফুল ইসলাম জানান, হিরোইন উদ্ধারে র‌্যাব বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত শাহীনকে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!