নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও পুর্নবাসন কর্মসূচীর আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক কৃষানীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শরিফা আক্তার।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাওার সহ উপজেলা ও পৌরসভার উপকার ভোগী কৃষক /কৃষানী ।
৬০০ জন কৃষক / কৃষানীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। ১০ কেজি ডি.এপি এবং ১০ কেজি এম ও পি, ৫ কেজি রোপা আমন ধানের বীজ বিতরন করা হয় ।
projonmo21.com Popular bangla online newsportal