সর্বশেষ :
Home / সারাদেশ / প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী হলেন আব্দুর রহিম

প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী হলেন আব্দুর রহিম

 

 

মানিকগঞ্জ প্রতিনিধি:

 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী হলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা নেতা বর্তমান দৌলতপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব মোঃ আব্দুর রহিম। তিনি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এ বিবিএ ও এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি ২০১৮ সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন। দৌলতপুর উপজেলায় শিক্ষক হিসেবে নিয়োগ লাভের পর তিনি প্রগতিশীল শিক্ষক সমাজের অংশ হিসেবে শিক্ষক রাজনীতির সাথে সম্পৃক্ত হন। যোগদানের পর হতে তিনি শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে তাদের পাশে থেকে কথা বলেন। তিনি একজন রাজনৈতিক সচেতন সামাজিক ব্যাক্তিত্বের অধিকারী। সদা হাস্যোজ্বল মিষ্টভাষী বিনয়ী ও উত্তম চরিত্রের অধিকারী।

 

এ বিষয়ে সহকারী শিক্ষক আব্দুর রহিমের সাথে কথা বললে তিনি সাংবাদিকদের জানান- আমি দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হলে শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব দিব এবং শিক্ষক হয়রানি বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। দৌলতপুর উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাব। আমাদের মানিকগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ মহোদয় তিনি শিক্ষক পরিবারের সন্তান। তিনি মানিকগঞ্জ -১ আসনের শিক্ষা ব্যবস্থা আধুনিক যুগোপযোগী ও গুনগত মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমি দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হলে মাননীয় এমপি মহোদয়ের সাথে একাত্মতা প্রকাশ করে কাজ করে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!